Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
কলকাতা: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বসলেন, বিজেপির ৪ বিধায়ক। রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ বৈঠকে বসেছিলেন, বিজেপির ৪ বিধায়ক। এদিনের বৈঠকে ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee), পাপিয়া অধিকারী (Papiya Adhikari), এবং রূপা গঙ্গ

কলকাতা: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বসলেন, বিজেপির ৪ বিধায়ক। রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ বৈঠকে বসেছিলেন, বিজেপির ৪ বিধায়ক। এদিনের বৈঠকে ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee), পাপিয়া অধিকারী (Papiya Adhikari), এবং রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। এদিন বৈঠকের পরে জানানো হয়েছে, টলিউডের জট কাটাতে এবং কাজের সুবিধার্থে তৈরি করা হবে একটি গিল্ড। প্রত্যেক গিল্ড থেকে ১ জন করে সদস্য থাকবেন ওয়ার্কিং কমিটিতে। কমিটিতে থাকবেন সরকারি প্রতিনিধিরাও। সেখানেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কমিটির কাজে সমস্যা হলে অ্যাডভাইসরি কমিটি দেখবে। বিজেপি বিধায়কেরা ছাড়াও, বৈঠকে ছিলেন কলাকুশলী থেকে টলিপাড়ার টেকনিশিয়ানরাও। মিটিংয়ের পরে, কী জানালেন রুদ্রনীল? এদিন বৈঠকের পরে রুদ্রনীল ঘোষ বলেন, অত্যন্ত আশার কথা যে, আজকে নন্দনে পর পর অনেকগুলো মিটিং হল। যে সমস্ত প্রযোজকেরা নিয়মিত কাজ করেন, তাঁদের একটা অংশকে ডাকা হয়েছিল। যে সমস্ত টেকনিশিয়ান্সরা নিয়মিত কাজ করেন, তাঁরা এসেছিলেন। এছাড়াও ছিলেন, আমি, রূপাদি, পাপিয়াদি আর হিরণ, এবং ছিলেন সরকারি অফিসাররা। যে সমস্ত সমস্য়া তৈরি হয়েছে, তার আশু সমাধান হবে। আমি ধন্যবাদ জানাব পশ্চিমবঙ্গ সরকারকে, ধন্যবাদ জানাব মুখ্যমন্ত্রীকে যে খুব ইতিবাচক দিকে প্রযোজক এবং টেকনিশিয়ান্সরা এগোচ্ছেন ইন্ডাস্ট্রির জটিলতা কাটানোর জন্য। সাত দিনের মধ্যে টেকনিশিয়ান্সরা ফের মিটিং করবেন, কনফেডারেশন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার পরে আগামীতে কথা হবে।' মিটিংয়ের পরে, কী জানালেন হিরণ? আজকের মিটিংয়ের পরে হিরণ বলেন, 'আমরা চেষ্টা করছি যেন প্রত্যেকটা গিল্ড দুর্নীতিমুক্ত হয়। গিল্ডে যাঁরা রয়েছেন, যাঁরা আজ গিল্ডের প্রতিনিধিত্ব করলেন, প্রযোজকেরাও এসেছিলেন.. সবাইকে নিয়ে একটা ওয়ার্কিং কমিটি গড়ার প্রস্তাব করা হয়েছে। প্রত্যেকটা গিল্ড থেকে একজন করে থাকবেন, প্রযোজকেরাও থাকবেন। টিভি এবং সিনেমা, ২ প্রযোজকের তরফ থেকেই থাকবেন। একটা ওয়ার্কিং কমিটি হবে, সেখান থেকে আমাদের যে সরকারি অ্যাডভাইজারি কমিটি রয়েছে, যেখানে আমরা ৪ জন রয়েছি, আমাদের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, সবাই মিলে আমরা একটা সমন্নয় গঠন করে, বেতন থেকে শুরু করে, কত ঘণ্টার শিফট হবে, কীভাবে কাজগুলো সবে সমস্ত পলিসিগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' আরও পড়ুন: Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!