Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কলকাতা: নতুন ওয়েব সিরিজে নিয়ে আসছেন, বাংলার একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী। 'সবসময়' এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে আসছে, নতুন ওয়েব সিরিজ 'ব্রহ্মচারী বয়েজ'। এই সিরিজের পরিচালনা করছেন, জয়দীপ বন্দ্যোপাধ্যায়। এই সিরিজে একাধিক অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। তাঁদের মধ্যে রয়েছেন, শুভজিৎ কর, দেবরাজ ভট্টাচার্য, ঋতব

কলকাতা: নতুন ওয়েব সিরিজে নিয়ে আসছেন, বাংলার একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী। 'সবসময়' এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে আসছে, নতুন ওয়েব সিরিজ 'ব্রহ্মচারী বয়েজ'। এই সিরিজের পরিচালনা করছেন, জয়দীপ বন্দ্যোপাধ্যায়। এই সিরিজে একাধিক অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। তাঁদের মধ্যে রয়েছেন, শুভজিৎ কর, দেবরাজ ভট্টাচার্য, ঋতব্রত মুখোপাধ্যায়, কৌশিক সেন, ঋ সেন, অনুরাধা মুখোপাধ্যায়, মৌমিতা, রাজনন্দিনী মিত্র, দুর্বার শর্মা এবং শালিনী ভট্টচার্য। এই সিরিজটি 'সবসময়' এন্টারটেনমেন্টের অরিজিনাল সিরিজ। আসছে নতুন ওয়েব সিরিজ হাস্যরস থেকে প্রেম, সবই ধরা পড়েছে এই সিরিজে। এই সিরিজের অন্যতম চমক, একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে, ঋ ওরফে ঋতুপর্ণা এবং কৌশিক সেনকে। কৌশিক এর আগে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে নজর কড়েছেন তিনি। বড়পর্দা তো রয়েছেই। তবে এবার, একেবারে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। বাংলায় এই ধরণের কাজ আগে হয়নি, এমনটাই মনে করছেন নির্মাতারা। বাংলার কনটেন্টের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও মুক্তির তারিখ প্রকাশ্যে আসেনি। খুব তাড়াতাড়িই এই ওয়েব সিরিজের মুক্তির দিন প্রকাশ্যে আনা হবে বলে জানানো হয়েছে। 'চিরকুমার' সভার যেন আধুনিক সংস্করণ হতে যাচ্ছে এই ওয়েব সিরিজ। পরিচালক জানাচ্ছেন, সিরিজে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। হরনাথের পরিচালনাতে নতুন ওয়েব সিরিজ হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty)-র পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ 'ইচ্ছেপূরণ'। অ্যাকশনধর্মী এই সিরিজের হাত ধরে নতুন চমক দিতে চলেছেন বর্ষীয়ান পরিচালক। সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে, দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya) ও ঈশানী সেনগুপ্ত (Ishani Sengupta)-কে। এছাড়াও এই সিরিজে রয়েছেন, কোরক সামন্ত (Korak Samanta), শঙ্কর দেবনাথ (Shankar Debnath) ও প্রদীপ ভট্টচার্য্য (Pradip Bhattacharya)। ছবির চিত্রনাট্য লিখেছেন, পদ্মনাভ দাশগুপ্ত। প্ল্যাটফর্ম ৮-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। সিরিজে দেবরাজ ও ঈশানীকে দেখা যাবে স্বামী স্ত্রীর ভূমিকায়। দেবরাজ একজন জীবনবিমা সংস্থার এজেন্ট। এক দম্পতির ইচ্ছাপূরণের গল্প নিয়েই তৈরি হবে এই সিরিজ। গল্পে দেবরাজের চরিত্রের নাম অপূর্ব। খুব সাধারণ জীবনযাপন তাঁর ও তাঁর স্ত্রীর। হঠাৎ তাঁদের জীবনে আসে একটা রহস্যময় নীল যাদু পাথর। আর এই পাথর জীবনে আসার ফলেই বদলে যায় স্বামী-স্ত্রীর জীবনধারা। সমস্ত কিছু ভাল হতে থাকে তাঁদের জীবনে। কিন্তু বিষয়টা একেবারেই এতটা সহজ নয়। এই পাথর মানসিক দ্বন্দ্বের মধ্যে ফেলে অপূর্বকে। মানুষের স্বভাব, ভাবনাচিন্তা আর বিভিন্ন বিষয়গুলি ফুটে উঠবে এই সিরিজে। আরও পড়ুন: Tollywood News: শরীরে ২টি শিশুর আকারের টিউমার, গুরুতর অস্ত্রোপচার করলে হল বাঙালি অভিনেত্রীকে!