Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস। আর সেই অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপির পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কর্মীদের দিকে। বিষয়টা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিরোধ তৈরি করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ২০ জুলাই রাতে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস। আর সেই অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপির পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কর্মীদের দিকে। বিষয়টা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিরোধ তৈরি করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ২০ জুলাই রাতে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মুচিপাড়া এলাকায়। মঙ্গলবার ২১ জুলাই। আর সোমবার রাতে বাঁকুড়ার দিক থেকে একটা যাত্রীবাহী বাস তৃণমূল সমর্থকদের নিয়ে শহীদ দিবস পালন করতে কলকাতার দিকে যাচ্ছিল। আর সেই সময় মুচিপাড়ায় এই ঘটনা ঘটে। এর পরই ওই বাস বাঁকুড়ার দিকেই পালিয়ে যায়। জানা গিয়েছে, একটি বাস থেকে তৃণমূল সমর্থকরা মুচিপাড়া সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে নামে। অভিযোগ, তারপর তারা জাতীয় সড়কের ধারে লাগানো পতাকা ছিঁড়ে দেয়। এর পরই পাল্টা প্রতিবাদ শুরু করে বিজেপি। বেগতিক অবস্থায় পড়ে ওই বাস এক কথায় পালিয়ে যায় বাঁকুড়ার দিকেই। এরপরই বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মীরা। ঘটনার পর দুর্গাপুর পশ্চিমের তিন নম্বর মন্ডল সভাপতি তেজনারায়ণ পান্ডে বলেন, তৃণমূল ভুলে গিয়েছে যে তারা আর ক্ষমতায় নেই। এই ঘটনার ফলে মুচিপাড়া এলাকায় টানটান উত্তেজনা।