Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
কলকাতা: ৩ জায়গায় পালিত হবে ২১ জুলাই। 'কালীঘাট তৃণমূল, 'ঋতব্রত তৃণমূল' ও কংগ্রেস; নিজেদের মতো আলাদা আলাদা করে পালন করবে শহীদ দিবস। আর সেই কারণেই শহরের একাধিক রাস্তা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। আরও পড়ুন: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়

কলকাতা: ৩ জায়গায় পালিত হবে ২১ জুলাই। 'কালীঘাট তৃণমূল, 'ঋতব্রত তৃণমূল' ও কংগ্রেস; নিজেদের মতো আলাদা আলাদা করে পালন করবে শহীদ দিবস। আর সেই কারণেই শহরের একাধিক রাস্তা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। আরও পড়ুন: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ একটি নোটিশ দিয়ে জানিয়েছে ২১ জুলাই কোন কোন রাস্তা কতক্ষণ বন্ধ থাকবে। জানানো হয়েছে সকল ৬ টা থেকে সন্ধে ৬ টার মধ্যে ১২ ঘণ্টা বন্ধ থাকবে একাধিক রাস্তায় যান চলাচল। এর মধ্যে রয়েছে নিউ রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, চৌরঙ্গী রোড, জওহরলাল নেহরু রোড। যদিও এই সব রাস্তায় এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফলমূল, মাছ ও দুধ নিয়ে যে সব গাড়ি যাচ্ছে, সেই সব গাড়ি চলাচল করতে পারবে। Traffic AdvisoryIn connection with the observance of Sahid Diwas by different political groups/political parties, normal traffic flow may be impacted on some roads in and around central Kolkata tomorrow i.e 21.07.2026.Commuters are requested to plan their journeys accordingly.Please refer to the detailed traffic notification below.… pic.twitter.com/5wIeDHE69c — Kolkata Police (@KolkataPolice) July 20, 2026 এ ছাড়াও পুলিশ জানিয়েছে একাধিক রাস্তায় গাড়ি পার্ক করে রাখা যাবে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং তার আশপাশে, অর্থাৎ হেস্টিংস ক্রসিং এবং ক্যাথেড্রাল রোডের মধ্যবর্তী এজেসি বোস রোডের অংশ, হাসপাতাল রোড, কুইনসওয়ে, ক্যাথেড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, ও লাভার্স লেনে কোনও ভাবেই কোনও গাড়ি পার্ক করার অনুমতি দেবে না কলকাতা পুলিশ। আরও পড়ুন: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল কলকাতা পুলিশের কমিশনার আরও জানিয়েছেন যে ২১ জুলাই, রাস্তায় থাক কোনও ট্রাফিক পুলিশ যদি মনে করেন তাহলে প্রয়োজনে যে কোনও রাস্তা বা সেই রাস্তার ফিডার রোড থেকে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দিতে পারে।