Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির সমর্থনে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক তুষার গাঁধী। মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার ‘হম ভারতকে লোগ’ সংগঠনের প্রেসিডেন্ট। ককরোচ জনতা পার্টির সমর্থনে মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে আন্দোলন করার কথা ছিল তাঁর। দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে সেখানে জমায়েত হওয়ার কথা

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির সমর্থনে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক তুষার গাঁধী। মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার ‘হম ভারতকে লোগ’ সংগঠনের প্রেসিডেন্ট। ককরোচ জনতা পার্টির সমর্থনে মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে আন্দোলন করার কথা ছিল তাঁর। দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে সেখানে জমায়েত হওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে আটক করল মুম্বই পুলিশ। আটক করা হয়েছে তাঁর সহযোগীদেরও। (Mahatma Gandhi’s Great-Grandson Detained) দিল্লিতে ককরোচদের সমর্থন জানাতে শনিবার মুম্বইয়ে আন্দোলনে নামছিলেন তুষার। তার আগেই বান্দ্রা থেকে তাঁকে আটক করে মুম্বই পুলিশ। তাঁকে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তুষারের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশ যদিও গ্রেফতারির কথা অস্বীকার করেছে। তাদের দাবি, শুধুমাত্র আটক করা হয়েছে তুষারকে। (Tushar Gandhi) @TusharG detained by @MumbaiPolice ahead of the #HumBharatKeLog protest at August Kranti Maidan, Mumbai. Democracy cannot be silenced. ✊ #TusharGandhi #MumbaiPolice #Mumbai https://t.co/SRp5z3tAcl — Mumbai Congress (@INCMumbai) October 10, 2026 আরও পড়ুন: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ হম ভারতকে লোগ’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট গুড্ডি এস এলকেও আটক করা হয়েছে অন্ধেরী থেকে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে MIDC থানায়। শুক্রবার রাতে মুম্বইবাসীকে একত্রিত হওয়ার বার্তা দিয়েছিলেন তুষার। মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দান থেকেই ১৯৪২ সালে’ ভারত ছাড়ো আন্দোলনে’র সূচনা হয়েছিল। সেখান থেকেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে জোরাল করতে আহ্বান জানিয়েছিলেন তিনি। পুলিশের দাবি, আন্দোলনের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশের এক আধিকারিক বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অগাস্ট ক্রান্তি ময়দানে আন্দোলনের জমি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমীক্ষার। সেখানে বিক্ষোভ-আন্দোলনের অনুমতি দিতে পারে না পুলিশ। তাছাড়া কেউ অনুমতি চেয়ে আবেদনও জানায়নি।” যদিও গুড্ডি পুলিশের দাবি খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, আগেই ইমেল পাঠানো হয়েছিল পুলিশকে। তাঁর বক্তব্য, “ওঁকে (তুষার) ফোন করেছিল পুলিশ। আন্দোলন করতে নিষেধ করেছিল। ফোনে লোকেশনও জানতে চাওয়া হয়। আটক করা হবে বলে জানায় পুলিশ।” আরও পড়ুন: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে দিল্লির যন্তরমন্তরে শনিবার আন্দোলনে নামার কথা ছিল ককরোচ জনতা পার্টির। তার আগে গতকাল থেকেই ব্যাপক ধরপাকড় শুরু হয়। শনিবার সকালে ইউটিউবার ধ্রুব রাঠীকে বাড়িতে আটক করা হয়। বিমানে উঠে আটক করা হয় অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের। ককরোচ জনতা পার্টির আইন বিভাগের প্রধানকেও আটক করেছে পুলিশ। রাজধানী মুড়ে ফেলা হয়েছে ব্যারিকেডে। সীমানায় BSF মোতায়েন করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড, কাঁটা বসানো হয়েছে ভিড় ও গাড়ি আটকাতে।