Vaibhav Sooryavanshi: সুযোগ বৈভবকে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দলে জোড়া চমক, টসের পরই ঘোষণা করে দিলেন শ্রেয়স
ক্রাইস্টচার্চ: শনিবার টি-২০ ক্রিকেটের ইতিহাসে ভারতের স্মরণীয় দিন। কারণ, ক্রাইস্টচার্চে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারতের তিনশোতম টি-২০ ম্যাচ। আর এই ফর্ম্যাটে যত দিন গিয়েছে, ততই ধার বেড়েছে ভারতের। পরিসংখ্যান বলছে, ২০১ থেকে ২৯৯ - এই পর্বের টি-২০ ম্যাচের আশি শতাংশই জিতেছে ভারত

ক্রাইস্টচার্চ: শনিবার টি-২০ ক্রিকেটের ইতিহাসে ভারতের স্মরণীয় দিন। কারণ, ক্রাইস্টচার্চে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারতের তিনশোতম টি-২০ ম্যাচ। আর এই ফর্ম্যাটে যত দিন গিয়েছে, ততই ধার বেড়েছে ভারতের। পরিসংখ্যান বলছে, ২০১ থেকে ২৯৯ - এই পর্বের টি-২০ ম্যাচের আশি শতাংশই জিতেছে ভারত। ক্রাইস্টচার্চেই প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। শনিবার জিতলে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ভারতীয় দলেও বদল। কুঁচকির চোটের জন্য ঈশান কিষাণ এই ম্যাচে খেলতে পারবেন না, ভারতীয় দল থেকে সেটা আগেই জানানো হয়েছিল। তারপর থেকেই জোর চর্চা চলছিল, কে হতে পারেন প্রথম একাদশে ঈশানের বদলি। অবশেষে ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারের বিকল্প বেছে নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুযোগ দেওয়া হল বৈভব সূর্যবংশীকে। পারফর্ম করেও টিম কম্বিনেশনের জন্য যাকে দিনের পর প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছে। তা নিয়ে সমালোচনাও হচ্ছিল দলের। অবশেষে বৈভবকে খেলানোর সিদ্ধান্ত নিল গৌতম গম্ভীর ও শ্রেয়স আইয়ারের টিম ম্য়ানেজমেন্ট। A special landmark for a special team 👏 Drop a 💙 to congratulate #TeamIndia and let us know your favourite T20I memory 👇 #NZvIND https://t.co/f4kAb3n9Rd — BCCI (@BCCI) October 24, 2026 প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচেও সেই কৌশলই নিল ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। শ্রেয়স টসের পর জানালেন দলে জোড়া চমকের কথা। বললেন, 'চোটের জন্য ঈশান কিষাণকে পাওয়া যাচ্ছে না। ওর পরিবর্তে খেলছে বৈভব সূর্যবংশী। এছাড়া প্রিন্স যাদব খেলছে ময়ঙ্ক যাদবের পরিবর্তে। এটা অবশ্য রুটিন রোটেশন।' #TeamIndia opt to bowl first in the 2️⃣nd T20I Vaibhav Sooryavanshi & Prince Yadav back in the XI 📝 Updates ▶️ https://t.co/FZtUFIFWS2 #NZvIND https://t.co/VCof26ERFg — BCCI (@BCCI) October 24, 2026 ভারতের একাদশ অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নমন ধীর, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ ও প্রিন্স যাদব নিউজ়িল্যান্ডের একাদশ ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, ডারিল মিচেল, বেভন জেকবস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, জেকব ডাফি ও লকি ফার্গুসন [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]