Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ব্রিস্টল: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার হ্যাটট্রিক করল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) । কিছুদিন আগেও গোটা ক্রিকেট বিশ্ব এই ১৫ বছর বয়সী কিশোরের আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় ছিল । এখন তিনটি সুযোগ পাওয়ার পরেও বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ ফেলতে পারেনি । ব্রিস্টলে খ

ব্রিস্টল: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার হ্যাটট্রিক করল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) । কিছুদিন আগেও গোটা ক্রিকেট বিশ্ব এই ১৫ বছর বয়সী কিশোরের আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় ছিল । এখন তিনটি সুযোগ পাওয়ার পরেও বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ ফেলতে পারেনি । ব্রিস্টলে খেলা তৃতীয় টি-২০ ম্যাচে বৈভব মাত্র ১৫ রান করতে পেরেছে । তাকে জোফ্রা আর্চার আউট করেছেন । ব্যর্থতার হ্যাটট্রিক করলেন বৈভব সূর্যবংশী এখনও পর্যন্ত ইংল্যান্ড সফরে ৩ ম্যাচে মাত্র ৪২ রান করতে পেরেছে । ম্যাঞ্চেস্টারে আন্তর্জাতিক অভিষেক করে বৈভব । সঞ্জু স্যামসনের মতো টি-২০ বিশ্বকাপ জেতা দলের ক্রিকেটারকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয় বৈভবকে । সেই ম্যাচে সে মাত্র ১৪ রান করে আউট হয় । ভারতীয় ম্যানেজমেন্ট ট্রেন্ট ব্রিজেও তার উপর আস্থা রেখেছিল, এবারও সে দুই অঙ্কের রান পেরিয়েছিল কিন্তু ১৩ রান করে আউট হয় । বৃহস্পতিবার ব্রিস্টলে বৈভব ১০ বলে ১৫ রান করেছে । কেরিয়ারের প্রথম বাউন্ডারি মারলেন আশ্চর্যের বিষয় হল, বৈভব সূর্যবংশী তার আন্তর্জাতিক কেরিয়ারের তৃতীয় ম্যাচে প্রথম বাউন্ডারি মেরেছেন । তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সে একটি চার এবং একটি ছক্কা মেরেছে । আগের দুটি ম্যাচে বৈভব দুটি করে ছক্কা মেরেছিল, কিন্তু একটিও চার মারতে পারেনি । সে তার আন্তর্জাতিক কেরিয়ারের ২১তম বলে প্রথম বাউন্ডারি মেরেছে । Innings Break!Shreyas Iyer top scores with 80 runs as #TeamIndia post a total of 158/7 on the board.Scorecard - https://t.co/LXRbzjPjOe #ENGvIND pic.twitter.com/eH2I0xJMNA — BCCI (@BCCI) July 9, 2026 আরও পড়ুন: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও এই সিরিজেই বৈভব সূর্যবংশী ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেক করা ক্রিকেটার হয়েছিল । ১৫ বছর বয়সে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলে সে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছিল । তার কেরিয়ারের প্রথম তিনটি ম্যাচে বৈভব শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলেছেন । ইংল্যান্ডের কঠিন পিচে বৈভব টিকে থাকার চেষ্টা করেননি । যা তার ব্য়র্থতার কারণহিসাবে উঠে আসছে । আরও পড়ুন: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ