Vande Mataram : ‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?
দিল্লি: সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন। এই দিনেই কেন্দ্র সরকার 'বন্দেমাতরম' নিয়ে বড় পরিকল্পনা গ্রহণ করতে চলেছে। জাতীয় সঙ্গীত অবমাননার ক্ষেত্রে যেমন কড়া আইন আনছে, একইভাবে জাতীয় গান গাওয়ার সময় অবমাননার ক্ষেত্রেও আইন আনছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় গত মে মাসেই এই প্রস্তাব ছাড়পত্

দিল্লি: সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন। এই দিনেই কেন্দ্র সরকার 'বন্দেমাতরম' নিয়ে বড় পরিকল্পনা গ্রহণ করতে চলেছে। জাতীয় সঙ্গীত অবমাননার ক্ষেত্রে যেমন কড়া আইন আনছে, একইভাবে জাতীয় গান গাওয়ার সময় অবমাননার ক্ষেত্রেও আইন আনছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় গত মে মাসেই এই প্রস্তাব ছাড়পত্র পেয়েছিল। এবার এটি বিলের আকারে আনছে কেন্দ্র। 'বন্দেমাতরম' গাওয়ার সময় কেউ যদি বাধা সৃষ্টি করেন কিংবা এই গানকে কোওভাবে অবমাননা করেন, তবে এবার জেলে যেতে হতে পারে। এই অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য করা হবে। অপরাধ প্রমাণিত হলে হতে পারে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল এবং মোটা টাকা জরিমানা। ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬’ (The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026,) সংসদে পেশ করবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম সঙ্গীতের যাতে কেউ কোনওভাবে অবমাননা না করেন, তার জন্য কঠোর আইন আনছে কেন্দ্র। তার জন্য বিল পাস করবে সরকার। এই বিলটি ১৯৭১ সালের ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’কে সংশোধন করবে। যা দেশের জাতীয় প্রতীকসমূহের—যার মধ্যে জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্ত। এগুলোর অবমাননা বা অসম্মানকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করবে। যে বা যারা এগুলোর অবমাননা করবে, তাদের শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড। পাশাপাশি মোটা অঙ্কের আর্থিক জরিমানাও হতে পারে। এই বিল আনার মূল উদ্দেশ্য হল, 'বন্দে মাতরম'-কে জাতীয় সঙ্গীত 'জন গণ মন'-এর মতো একই ভাবে সুরক্ষা দেওয়া। এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্যকে একটি চিঠি লিখে জানিয়েছিল যে, যেসব সরকারি অনুষ্ঠানে 'জন গণ মন' গাওয়া হয়, সেখানে 'বন্দে মাতরম' বাজানো বা গাওয়া বাধ্যতামূলক।