Viral News : চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
চলন্ত ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড। ধর্মীয় আচার পালনের জন্য এসি কামরায় প্রদীপ ও ধূপকাঠি জ্বালালেন এক যাত্রী। প্রতিবাদ জানালেন সহযাত্রী। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ভাইরাল ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরার ওপরের বার্থে বসে থা

চলন্ত ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড। ধর্মীয় আচার পালনের জন্য এসি কামরায় প্রদীপ ও ধূপকাঠি জ্বালালেন এক যাত্রী। প্রতিবাদ জানালেন সহযাত্রী। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ভাইরাল ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরার ওপরের বার্থে বসে থাকা এক ব্যক্তি প্রার্থনা করার সময় একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়েছেন। যার জেরে কামরার ওই অংশ ধোঁয়ায় ভরে উঠতে শুরু করে। তাতে প্রতিবাদ জানান এক সহযাত্রী। এসি কামরার বদ্ধ জায়গায় এভাবে আগুন জ্বালিয়ে রাখার মারাত্মক ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। বারবার ওই ব্যক্তিকে ডেকে এবিষয়ে সতর্ক করার চেষ্টা করেন সহযাত্রী। 🚆A video circulating on social media shows a passenger performing prayers on the upper berth of an AC train coach while lighting incense sticks and an oil lamp.A fellow passenger reportedly intervened, explaining that such acts can be dangerous. Smoke may trigger the train's… pic.twitter.com/79SrmBnAdW — Jharkhand Rail Users (@JharkhandRail) July 26, 2026 Jharkhand Rail Users-এর এক্স হ্যান্ডেলে ঘটনার বিস্তারিত জানিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, "ধোঁয়ার কারণে ট্রেনের অগ্নিনির্বাপক সতর্কবার্তা বা ফায়ার অ্যালার্ম বেজে উঠতে পারে, চলন্ত ট্রেনে খোলা শিখা বা আগুন বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করে।" ধূপকাঠি জ্বালালে যে ধোঁয়া তৈরি হয়, তা সহজেই ট্রেনের স্বয়ংক্রিয় স্মোক ডিটেক্টরকে (ধোঁয়া শনাক্তকারী যন্ত্র) সক্রিয় করে তুলতে পারে এবং ট্রেনের জরুরি ব্রেকিং ব্যবস্থাকে চালু করে দিতে পারে। এছাড়া, শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বগিগুলিতে সিন্থেটিক বিছানাপত্র, পর্দা ও আসনের গদি থাকে, এগুলি অত্যন্ত দাহ্য এবং সামান্য আগুন থেকেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে। ঘটনা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে রেল মন্ত্রকের নাগরিকদের অভিযোগ জানানোর সরকারি মাধ্যম ‘রেলওয়ে সেবা’ (Railway Seva) তদন্ত শুরুর জন্য ট্রেনের নম্বর, তারিখ এবং পিএনআর (PNR)-এর মতো বিস্তারিত তথ্য চেয়েছে। এছাড়া তারা জানিয়েছে যে, দ্রুত সমাধানের জন্য যাত্রীরা অফিসিয়াল পোর্টাল railmadad.indianrailways.gov.in-এর মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারেন।