Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
বিহার : ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এক ছিনতাইবাজ। কিন্তু তাকে ধরে ফেলে যাত্রীরা। ট্রেনের জানলায় ঝুলতে থাকে ওই অভিযুক্ত। আর সেই ভিডওই এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কোনওমতে জানলার রড আঁকড়ে আটকে থাকার চেষ্টা করছেন। কারণ ততক্ষ

বিহার : ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এক ছিনতাইবাজ। কিন্তু তাকে ধরে ফেলে যাত্রীরা। ট্রেনের জানলায় ঝুলতে থাকে ওই অভিযুক্ত। আর সেই ভিডওই এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কোনওমতে জানলার রড আঁকড়ে আটকে থাকার চেষ্টা করছেন। কারণ ততক্ষণে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে শুরু করেছে। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেল স্টেশনে। জানা গিয়েছে, প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তেই খোলা জানলা দিয়ে এক যাত্রীর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ওই অভিযুক্ত ব্যক্তি। তবে ট্রেনের অন্যান্য যাত্রীরা মিলে অভিযুক্তকে তখনই হাতেনাতে পাকড়াও করেন। ফোন ফেলে পালানোর আগেই অভিযুক্তর হাত ধরে ফেলেন ট্রেনের যাত্রীরা। এদিকে ততক্ষণে গতি বাড়াতে শুরু করেছে ট্রেন। আর ট্রেনের জানলায় আটকে রয়েছে অভিযুক্তর হাত। কার্যত ট্রেনের জানলায় ঝুলন্ত অবস্থায় ছিল ওই অভিযুক্ত ব্যক্তি। ট্রেন ক্রমশ গতি বাড়ানোর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওই ব্যক্তি কোনওমতে ট্রেনের জানলার রড আঁকড়ে শরীরের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে যাতে সে কোনওভাবেই পড়ে না যায়। আর প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা সকলেই তাকিয়ে দেখছে সেই দৃশ্য। বেশ কিছুটা দূরে ওভাবেই গিয়েছে ওই ব্যক্তি। তারপর পড়ে গিয়েছে প্ল্যাটফর্মে। এরপর তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা। Shocking: At Shivnarayanpur Railway Station, a thief tried to snatch a mobile phone from a moving train and run away, but he was caught and held through the window https://t.co/Eii1vALd4u — Ramesh Speaks (@rameshofficial0) October 12, 2026 পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ? এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল নেটিজেনের মতে, প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার মুহূর্তেই জানলার পাশে বসা যাত্রীদের ফোন, মানিব্যাগ- সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেওয়ার পরিকল্পনায় থাকে ছিনতাইবাজরা। এক্ষেত্রেও তাই হয়েছে। ভাগ্যিস ট্রেনের অন্যান্য যাত্রীরা ছিনতাইবাজকে ধরে ফেলেছিল, তাই এ যাত্রায় ওই ব্যক্তির ফোন খোয়া যায়নি। উচিত শিক্ষা দেওয়া হয়েছে বলে মত নেটিজেনদের অনেকের। অন্যদিকে, আরেকদল নেটিজেনের মতে ছিনতাইবাজ হলেও তাকে এভাবে জানলা দিয়ে ঝুলন্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়ার কোনও মানে হয় না। বড়সড় বিপদ হতে পারত অভিযুক্ত ব্যক্তির। এমনকী প্রাণ নাশ পর্যন্ত হতে পারত। তাই এই ধরনের আচরণ কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়।