Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নয়া দিল্লি: চলন্ত ট্রেনের এসি কোচের ভিতরে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি সামনে আসতেই নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চলন্ত ট্রেনের মতো বদ্ধ জায়গায় খোলা আগুন ব্যবহার করা কতট

নয়া দিল্লি: চলন্ত ট্রেনের এসি কোচের ভিতরে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি সামনে আসতেই নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চলন্ত ট্রেনের মতো বদ্ধ জায়গায় খোলা আগুন ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এসি কোচের উপরের বার্থে বসে এক ব্যক্তি প্রদীপ জ্বালিয়ে এবং ধূপকাঠি জ্বালিয়ে পুজো করছেন। কিছুক্ষণের মধ্যেই কোচের ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে। তখন এক সহযাত্রী ওই ব্যক্তিকে সতর্ক করে বলেন, চলন্ত ট্রেনে এভাবে আগুন জ্বালানো বিপজ্জনক হতে পারে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়ে যেতে পারে অথবা অন্য কোনও দুর্ঘটনা ঘটতে পারে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ এই ঘটনাকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে মন্তব্য করেছেন। অনেকেই সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। তাঁদের মতে, ধর্মীয় আচার পালনের অধিকার থাকলেও জনপরিবহনের ভিতরে এমনভাবে খোলা আগুন ব্যবহার করা অন্য যাত্রীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তবে কিছু ব্যবহারকারী আবার দাবি করেছেন, বিষয়টি নিয়ে অতিরিক্ত বিতর্ক তৈরি করা হচ্ছে এবং অন্যান্য নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাতেও একই ধরনের কঠোরতা দেখানো উচিত। আরও পড়ুন, শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ ভারতীয় রেলের ট্রেনে আগুন সংক্রান্ত নিরাপত্তা বিধি অত্যন্ত কঠোর। বিশেষজ্ঞদের মতে, এসি কোচের মতো বদ্ধ পরিবেশে খোলা আগুন ব্যবহার করলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া ধোঁয়ার কারণে ফায়ার ডিটেকশন সিস্টেম সক্রিয় হওয়ার সম্ভাবনাও থাকে। যদিও এই ভাইরাল ভিডিওটি নিয়ে রেলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যবস্থা নেওয়ার তথ্য প্রকাশ্যে আসেনি।