Viral Video: প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
হায়দরাবাদ : ভয়ঙ্কর দুর্ঘটনা। চোখের নিমেষে মৃত্যু হল দুই যুবকের। দ্রুত গতিতে ধেয়ে আসা একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারল রাস্তার মধ্যে থাকা একটি গাছে। বাইক থেকে উড়ে গিয়ে ছিটকে পড়ল দুই যুবক। পরক্ষণেই সব শেষ। যে সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। সিসিটিভি ফুটেজে দে

হায়দরাবাদ : ভয়ঙ্কর দুর্ঘটনা। চোখের নিমেষে মৃত্যু হল দুই যুবকের। দ্রুত গতিতে ধেয়ে আসা একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারল রাস্তার মধ্যে থাকা একটি গাছে। বাইক থেকে উড়ে গিয়ে ছিটকে পড়ল দুই যুবক। পরক্ষণেই সব শেষ। যে সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রচণ্ড জোরে এসে ওই বাইকটি ধাক্কা মেরেছে গাছের গায়ে। বাইকের চালক এবং আরোহী একদম শূন্যে লাফিয়ে, বলা ভাল উড়ে, ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বাইকটি। জানা গিয়েছে, মোটরবাইকটি ছিল Yamaha R15 মডেলের। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে তেলঙ্গানার Medchal-Malkajgiri জেলায়। Two youths killed in #Hyderabad outskirts bike crash Cosmos (22) and Sumit (23), both from Jharkhand, died on the spot after their speeding Yamaha R15 motorcycle crashed into a tree under Genome Valley police station limits near Hyderabad. CCTV footage shows both riders flung into the air on impact. They were travelling from Aliabad X Road towards Aliabad village. Bodies were sent to Gandhi Hospital for post-mortem. — Siraj Noorani (@sirajnoorani) October 19, 2026 'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে পুলিশ সূত্রে খবর, যে ২ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে একজনের নাম কসমস যাঁর বয়স ২২ বছর এবং অন্যজনের নাম সুমিত, যাঁর বয়স ২৩ বছর। এই দুই যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। হায়দরাবাদের জেনোম উপত্যকার কাছে আলিয়াবাদ গ্রামে বাইক চালিয়ে যাচ্ছিলেন এই দুই যুবক। পুলিশ সূত্রে খবর, বাইকের গতি স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। আর সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইকটি। রাস্তার পাশের গাছে বাইক নিয়ে দুই যুবক যেভাবে, যতটা জোরে ধাক্কা মেরেছে, তার থেকে এটা স্পষ্ট যে বাইকের গতিবেগ যথেষ্টই বেশি ছিল। বাইক গাছের সঙ্গে ধাক্কা লাগামাত্রই চালক এবং আরোহী একদম শূন্যে উড়ে ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। ততক্ষণে বাইকটিও দুমড়ে মুচড়ে গিয়েছে অত জোরে ধাক্কা মারার ফলে। একজন বাইক থেকে ছিটকে এসে পড়েন পিছন দিকে। আরেকজন ছিটকে যান কিছুটা সামনের দিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যুবকের।