Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
কলকাতা : ফের ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর - এই তিন জেলায় মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা এবং আশ

কলকাতা : ফের ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর - এই তিন জেলায় মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা এবং আশপাশের এলাকা ও সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। বইছে দমকা হাওয়া। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ছাড়াও হাওড়া জেলাতেও ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে হাওড়া জেলাতেও। মূলত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে গাছের তলায়, খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা https://t.co/b2pTE3DGVB — IMD Kolkata (@ImdKolkata) October 8, 2026 আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪৭.২ মিলিমিটার। Moderate Thunderstorm accompanied with intense rain and gusty wind with speed 30-40 kmph. very likely to affect over some parts of Jhargram, East Midnapore, West Midnapore districts during next 2-3 hours from 15:36, 08-10-2026. https://t.co/5hKOSskRlq — IMD Kolkata (@ImdKolkata) October 8, 2026 মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন... আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে মহালয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার ১১ অক্টোবর থেকে আবহাওয়া উন্নতি হতে পারে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস। তবে ১০ অক্টোবর শনিবার মহালয়ার দিন পর্যন্ত বিক্ষপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগ। 🌦️ আজকের আবহাওয়ার আপডেট | 08 অক্টোবর 2026 https://t.co/IFdE6dRJi0 https://t.co/wb9zRSCjnF — IMD Kolkata (@ImdKolkata) October 8, 2026 মহালয়া পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে। মহালয়া পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও। দুর্গাপুজোর কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকতে চলেছে সেই প্রসঙ্গে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে ঝড়বৃষ্টি হলেও, তাপমাত্রার বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং তাপমাত্রা বেশিই থাকবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পজনিত অস্বস্তিকর, গুমোট, ভ্যাপসা, দমবন্ধকর পরিস্থিতি বজায় থাকবে।