Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কলকাতা: দোরগড়ায় কালীপুজো। এদিকে দেখতে দেখতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। বৃষ্টি হবে আবার নাকি ঠান্ডা পড়বে ? ঘূর্ণিঝড় সরতেই মনে ঘোরাফেরা করছে এই প্রশ্ন সবার। ঠিক এমন সময়েই বড় বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। [yt]https://youtu.be/8FDmIZh77v4?si=OklCgZqp8OIR4WD0[/yt] আরও পড়ুন, "আমার ভারী বয়ে

কলকাতা: দোরগড়ায় কালীপুজো। এদিকে দেখতে দেখতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। বৃষ্টি হবে আবার নাকি ঠান্ডা পড়বে ? ঘূর্ণিঝড় সরতেই মনে ঘোরাফেরা করছে এই প্রশ্ন সবার। ঠিক এমন সময়েই বড় বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। [yt]https://youtu.be/8FDmIZh77v4?si=OklCgZqp8OIR4WD0[/yt] আরও পড়ুন, "আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায় আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রবল ঘূর্ণিঝড় মুরাসু-র অবশিষ্টাংশ হিসেবে, সৃষ্ট পূর্ব তেলেঙ্গানা ও সংলগ্ন উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর অবস্থানরত নিম্নচাপটি আজ, ৫ নভেম্বর ২০২৬ তারিখে, দুর্বল হয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তটি ওই অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে, ৩.১ থেকে ৪.৫ কিমি উচ্চতায় অবস্থান করছে। এছাড়া উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম ও সংলগ্ন অঞ্চলের উপর, সমুদ্রপৃষ্ঠ থেকে, ৩.১ কিমি উচ্চতায়, একটি উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে আজ থেকে সপ্তম দিন অবধি আবহাওয়ার সতর্কতার কোনও বার্তা নেই। জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা, ধীরে ধীরে ২-৩ ডিগ্রি অবধি হ্রাস পেতে পারে। এরপর সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।