Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
কলকাতা: চতুর্থীতে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস আইএমডির। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। পুজোর বাকি দিনগুলিতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কি ? বিস্তারিত জানাল আলিপুর আবহাওয়া দফতর। [yt]https://youtu.be/8Jbpu5ms2bo?si=mQBEuTvecRAafZzA[/yt] আর

কলকাতা: চতুর্থীতে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস আইএমডির। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। পুজোর বাকি দিনগুলিতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কি ? বিস্তারিত জানাল আলিপুর আবহাওয়া দফতর। [yt]https://youtu.be/8Jbpu5ms2bo?si=mQBEuTvecRAafZzA[/yt] আরও পড়ুন, “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায় আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর রেখাটি ২৭.০ ডিগ্রি উত্তর/ ৯০.৫ ডিগ্রি পূর্ব, ধুবড়ি, কলকাতা, আঙ্গুল, খাম্মাম, হোনাভর এবং ৪০ ডিগ্রি উত্তর /৭৩ ডিগ্রি পূর্বের উপর দিয়ে অতিক্রম করছে। আগামী দুই দিনে দেশের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর, আরও বিদায় এবং একই সঙ্গে উপদ্বীপীয় ভারতের দক্ষিণাংশে উত্তরপূর্ব মৌসুমি বায়ুর বৃষ্টিপাত শুরু হওয়ায়, অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। মান্নার উপসাগর এবং সংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু, উপকূলের অবস্থিত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি, বর্তমানে দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থিত ওই ঘূর্ণাবর্ত থেকে, একটি পূর্বালি নিম্নচাপ অক্ষরেখা, মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ দিকে হেলে রয়েছে। বুধবার আবহাওয়ার পরিবর্তন। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কলকাতা, হাওড়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গায় হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কমবে। ক্রমশ তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলায় হেমন্তের আবহাওয়া।