Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
কলকাতা: আগামীকালই মহালয়া। আর কয়েকটা দিন পরেই, বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজো। তবে পুজোর সময় কি বৃষ্টি হবে? এই ভাবনা সমস্ত বাঙালিকেই প্রত্যেকবার ভাবিয়ে তোলে। আজ আগামী সপ্তাহের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই সপ্তাহে, অর্থাৎ ৯ অক্টোবর থেক

কলকাতা: আগামীকালই মহালয়া। আর কয়েকটা দিন পরেই, বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজো। তবে পুজোর সময় কি বৃষ্টি হবে? এই ভাবনা সমস্ত বাঙালিকেই প্রত্যেকবার ভাবিয়ে তোলে। আজ আগামী সপ্তাহের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই সপ্তাহে, অর্থাৎ ৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১১ অক্টোবরের আশেপাশে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে, ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, এবং উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২ সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট দিল আবহাওয়া দফতর তবে কী এবারেও পুজোয় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ সপ্তাহ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। উত্তরবঙ্গে সপ্তাহের শুরুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আগামী বেশ কয়েকটা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দ্বিতীয় সপ্তাহেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এবারের পুজোয় ভারি বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের একটা বড় অংশ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩-৪ দিনের মধ্যেই মৌসুমী বায়ু ফিরে যাবে গোটা ভারত থেকেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের তিন জেলা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আজ মাঝারি থেকে শুরু করে, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আজ বিকেল ৩:৩৬ মিনিট থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলোর কিছু অঞ্চলে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। Current Weather Status & Outlook for next two weeks (09th October, 2026 to 22nd October, 2026) https://t.co/mC7Of6XZCU — IMD Kolkata (@ImdKolkata) October 9, 2026 আরও পড়ুন: Nana Patekar Death: নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, কেন এই পদক্ষেপ?