West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
দুবাই: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই। ‘জেবেল আলি শিল্পাঞ্চলে’ পর পর বিস্ফোরণ ঘটল। মাত্র ২০ মিনিটের মধ্যে সাত-সাতটি বিস্ফোরণ ঘটেছে বলে খবর। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহেই নতুন করে বিস্ফোরণ ঘটল। সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গিয়েছে বিস্ত

দুবাই: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই। ‘জেবেল আলি শিল্পাঞ্চলে’ পর পর বিস্ফোরণ ঘটল। মাত্র ২০ মিনিটের মধ্যে সাত-সাতটি বিস্ফোরণ ঘটেছে বলে খবর। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহেই নতুন করে বিস্ফোরণ ঘটল। সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকাকে। ইরানের সংবাদ সংস্থা Mehr জানিয়েছে, ২০ মিনিটে সাত-সাতটি বিস্ফোরণের খবর মিলছে। ভিডিও রেকর্ড করার জন্য গ্রেফতার করা হয়েছে দু’জনকে। Explosions at Dubai's Jebel Ali Industrial Area in UAEWe can see SMOKE RISING and reports of "Widespread Destruction"Unverified reports say Yemen's Armed Forces attacked with MISSILES and DRONES. This comes as Saudi jets conducted STRIKES on Sana'a, Yemen. pic.twitter.com/pduBhCphPa — Ryan Rozbiani (@RyanRozbiani) August 5, 2026 ইরাকের সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহিকে লক্ষ্য় করে মিসাইল হামলা হয়েছে। ইয়েমেন থেকে হামলা হয়েছে বলে দাবি করেছে তারা। এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমির শাহির তরফে কিছু জানানো হয়নি। তবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র তথ্য অনুযায়ী, বন্দর সংলগ্ন জায়গায় আগুন ধরার ইঙ্গিত মিলেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে যে জ্বালানি সঙ্কট দেখা দেয়, সেই অবস্থায় ওই বন্দরেই জ্বালানি মজুত রাখা হচ্ছিল। সেখান থেকে অন্যত্র সরবরাহও করা হয় জ্বালানি।