West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বিশ্বজিৎ দাস, সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বোর্ড গঠন ঘিরে বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে উঠল খড়গপুর পুরসভা চত্বর। পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। থমকে গেল বোর্ড গঠন। [yt]https://youtu.be/89eBIySB6_s?si=IR3yFsJkCFKixC95[/yt] আরও পড়ুন, FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম ক

বিশ্বজিৎ দাস, সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বোর্ড গঠন ঘিরে বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে উঠল খড়গপুর পুরসভা চত্বর। পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। থমকে গেল বোর্ড গঠন। [yt]https://youtu.be/89eBIySB6_s?si=IR3yFsJkCFKixC95[/yt] আরও পড়ুন, FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..” রাস্তায় শুয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুরসভার গেটে তালা লাগিয়ে স্লোগান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে সামাল দিতে লাঠিচার্জ করতে হল পুলিশকে। বোর্ড গঠন ঘিরে বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা চত্বর। খড়গপুর পুরসভায় মোট ওয়ার্ড ৩৫, এর মধ্যে তৃণমূল কাউন্সিলর ২৪ জন। কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন ৪ জন। বিজেপির কাউন্সিলর ৬ জন। আর ১ জন রয়েছেন সিপিএম কাউন্সিলর। সম্প্রতি পুরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার-সহ ২৪ জন কাউন্সিলর। যার মধ্যে রয়েছেন তৃণমূলের ১৯ জন, কংগ্রেসের ৪ জন, এবং সিপিএম-এর ১ জন কাউন্সিলর। সোমবার খড়গপুর পুরসভায় নতুন চেয়ারম্যান নির্বাচনের কথা ছিল। কিন্তু তার আগেই নতুন বোর্ড গঠনে আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুরসভার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।খড়গপুরের বিজেপি নেতা মনোজ দে বলেন, কল্যাণী ঘোষ হোক আর প্রদীপ সরকার হোক, কেউ ভোট করতে পারবে না। কোটি কোটি টাকা খড়গপুরের মানুষকে লুঠ করেছে। চোরকে আমরা কোনওভাবে বোর্ড করতে দেব না। প্রদীপ সরকারের মতো একটা চোর কোনওভাবে এখানে বোর্ড করতে পারবে না। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপর লাঠি চালায় পুলিশ। ভাঙা হয় গেটে লাগানো তালা। এদিনের ঘটনা নিয়ে খড়গপুর পুরসভার চেয়ারম্যান,কল্যাণী ঘোষের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।' সব মিলিয়ে ঝুলেই রইল খড়গপুর পুরসভার বোর্ড গঠন।