Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নয়াদিল্লি: নিট পেপার লিক ঘিরে প্রতিবাদে (NEET Protest) উত্তাল রাজধানী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বহুদিন ধরেই নয়াদিল্লিতে ছাত্ররা আন্দোলন করছে। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে ২০ জুলাই 'সংসদ চল' অভিযান করা হয়েছিল। সেখানেই আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। ছাত্র-পুলিশের সংঘর্ষে আহত হন বহু,

নয়াদিল্লি: নিট পেপার লিক ঘিরে প্রতিবাদে (NEET Protest) উত্তাল রাজধানী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বহুদিন ধরেই নয়াদিল্লিতে ছাত্ররা আন্দোলন করছে। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে ২০ জুলাই 'সংসদ চল' অভিযান করা হয়েছিল। সেখানেই আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। ছাত্র-পুলিশের সংঘর্ষে আহত হন বহু, ফাটে মাথা, ভাঙে হাত, পা, ঝরে রক্ত। এবার এই নিয়েই মুখ খুললেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। ভারতীয় ক্রিকেটার সকলকে শান্তি, নিরাপত্তা এবং ছাত্র ও দেশবাসীর জন্য সঠিক সুযোগকে সমর্থন করা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার অনুরোধ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক স্টোরিতে যুবরাজ সিংহ লেখেন, 'প্রতিটি শিশু, ছাত্র, মহিলা এবং পুরুষ, সকলেরই শান্তভাবে শেখা, সুরক্ষার সঙ্গে বেড়ে উঠা এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করার সুযোগ পাওয়া উচিত। তোমাদের ভাল থাকাটা উজ্জ্বল ভারতের ভিত্তি। আসুন সকলে মিলে আশা, সুযোগ এবং যত্নে পরিপূর্ণ একটি সমাজ গড়ে তুলি। আলাপ আলোচনার মাধ্যমে আমরা দেশের ভবিষ্যতের স্বার্থে একটি সমাধান খুঁজে বের করতে পারি।' সোশ্যাল মিডিয়ায় যুবরাজের পোস্ট