Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
নয়াদিল্লি: ভারতকে দুই বিশ্বকাপ জেতাত তাঁর অবদান ছিল অনস্বীকার্য, শুভমন গিল, অভিষেক শর্মাদের মতো তারকাদের মেন্টরশিপ করেও তিনি ভারতীয় ক্রিকেটের সেবা করেছেন। তবে যুবরাজ সিংহ (Yuvraj Singh) এর আগে সরকারিভাবে কোনও দলের হয়ে কোচিং করাননি। কিন্তু দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল তিনি নিজের প্রাক্তন দল ফিরছ

নয়াদিল্লি: ভারতকে দুই বিশ্বকাপ জেতাত তাঁর অবদান ছিল অনস্বীকার্য, শুভমন গিল, অভিষেক শর্মাদের মতো তারকাদের মেন্টরশিপ করেও তিনি ভারতীয় ক্রিকেটের সেবা করেছেন। তবে যুবরাজ সিংহ (Yuvraj Singh) এর আগে সরকারিভাবে কোনও দলের হয়ে কোচিং করাননি। কিন্তু দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল তিনি নিজের প্রাক্তন দল ফিরছেন কোচের ভূমিকায়। এবার সেই জল্পনা সত্যি হল। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সহকারী কোচ তথা ব্যাটিং কোচ হলেন যুবরাজ সিংহ। নিজের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবার নতুন ভূমিকায় দেখা যাবে যুবরাজকে। একাধিকবার আইপিএলের (IPL 2027) নিলামে সবথেকে দামি ক্রিকেটার হয়েছেন যুবরাজ। বহু ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আইপিএলও খেলেছেন তিনি, যার মধ্যে দিল্লি ক্যাপিটালস অন্যতম। এবার সেই দিল্লি ক্য়াপিটালসেই কেরিয়ারে প্রথমবার সরকারিভাবে কোচিং করাবেন যুবরাজ। আরও পড়ুন:- অধিনায়কত্ব না পাওয়ায় ক্ষুব্ধ! সানরাইজার্স হায়দরাবাদ ছাড়তে চান অভিষেক শর্মা? দিনকয়েক আগেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে দলের নতুন কোচ হিসাবে ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। এবার সেই সৌরভই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ্যমে ক্যাপিটালসের সহকারী কোচ হিসাবে তাঁর প্রাক্তন সতীর্থের নাম ঘোষণা করলেন। A champion. A leader. 𝐀 𝐓𝐢𝐠𝐞𝐫. 🐅🔥 The legend who inspired generations is ready to shape Dilli's legacy. Welcome home, Yuvi paa! 💙❤️ https://t.co/i7A77rv2tJ — Delhi Capitals (@DelhiCapitals) October 13, 2026 রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়িতে ফের একবার ঋষভ পন্থের সঙ্গে কাজ করতে দেখা যাবে যুবরাজকে। তিনি গত বছরের আইপিএলের আগে পন্থ যখন লখনউ সুপার জায়ান্টসের প্রতিনিধিত্ব করছিলেন, তখন তাঁর সঙ্গে কাজ করেছিলেন। তাঁর ব্যাটিংয়ে উন্নতি ঘটাতে সাহায্য করেছিলেন। এবার সেই পন্থ ও যুবি জুটি দিল্লি ক্যাপিটালসেই দেখা যাবে। আসন্ন মরশুমের আগে পন্থ ট্রেডের মাধ্যমে ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন। তাঁর আরেক ছাত্র অভিষেক শর্মাকেও কিন্তু যুবরাজের সঙ্গে দিল্লি ক্যাপিটালসে দেখা যেতেই পারে। অভিষেক দিল্লির হয়ে অতীতে আইপিএল খেলেওছেন। শোনা যাচ্ছে তাঁর বর্তমান ফ্র্যাঞ্চাইজ়ি সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে অভিষেকের দূরত্ব বেড়েছে। তিনি অধিনায়কত্ব না পাওয়ায় খানিকটা রুষ্ট। আসন্ন মরশুমের আগে তাঁর দলবদলের কানাঘুষো শোনা যাচ্ছে। তাই অভিষেক যদি আইপিএল ২০২৭-র আগে ক্যাপিটালসে যোগ দেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। [yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]