Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে যে প্রতিযোগী সবচেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন, তার নাম নিঃসন্দেহে রাজবীর দে (Rajveer Dey)। বিগ বসের বাড়িতে প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে পা রেখেছিলেন তিনি। প্রাথমিকভাবে ঘরের সদস্য থেকে শুরু করে, দর্শকেরাও সেভাবে গ্রহণ করেননি তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, সবা

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে যে প্রতিযোগী সবচেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন, তার নাম নিঃসন্দেহে রাজবীর দে (Rajveer Dey)। বিগ বসের বাড়িতে প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে পা রেখেছিলেন তিনি। প্রাথমিকভাবে ঘরের সদস্য থেকে শুরু করে, দর্শকেরাও সেভাবে গ্রহণ করেননি তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, সবার অন্যতম প্রিয় প্রতিযোগী হয়ে উঠেছেন রাজবীর। ঘরের অন্যান্য প্রতিযোগীদের মধ্যে যেমন তাঁর গ্রহণযোগ্যতা বেড়েছে, তেমনই দর্শকদের অন্যতম 'ফেভারিট' হয়ে উঠেছেন রাজবীর। কিন্তু তাই বলে, বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। আর সদ্যই, বিগ বসের বাড়ির স্মৃতির দেওয়াল থেকে, বেরিয়ে যাওয়া প্রতিযোগীদের লেখা মুছে দিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন রাজবীর। আর এবার, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিগ বস বাংলার প্রতিযোগী, সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি? কেন বিগ বসের বাড়ির দেওয়ালের সমস্ত লেখা মুছে দিলেন রাজবীর? বিগ বস বাংলার বাড়ির একটি নিয়ম রয়েছে। এই বাড়ি থেকে যিনিই বেরিয়ে যান, তিনি বিদায়ী নোট হিসেবে বাড়িতে রাখা একটি বোর্ডে লিখে রেখে যান কয়েকটা লাইন। যতদিন তিনি বাড়িতে ছিলেন, যা যা সুন্দর স্মৃতি তিনি এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন, যা ফেলে যাচ্ছেন... এই সবকিছু মিলিয়েই কয়েকটা লাইন বোর্ডে লিখে রেখে যান তিনি। বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময়েই, সবার মতো নিজের কথা লিখে রেখে গিয়েছিলেন নন্দিনীও। তবে রাজবীরের অভিযোগ, সেই লেখাটি নাকি কেউ মুছে ফেলেছেন! বিগ বসের বাড়ির সেই বোর্ডে নন্দিনীর লেখা নেই দেখে, রেগে যান রাজবীর। তিনি বাকি সমস্ত প্রতিযোগীদের লেখাও মুছে দেন। এতে ভীষণ বিরক্ত হন বাড়ির অন্যান্য সদস্যরা। সোনামণি বলেন, এই কাজ করে বাড়ি থেকে চলে যাওয়া সমস্ত প্রতিযোগীকেই অপমান করলেন রণবীর। রেগে গিয়ে চিৎকার করেন সৌরভ। রণিতা বলেন, নন্দিনীর লেখা তাঁরা কেউ মোছেননি। বরং নন্দিনী নিজেই নিজের লেখাটি মুছে দিয়েছিলেন। সেই কারণেই নন্দিনীর লেখাটি নেই। রাজবীর এরপরে ক্ষমা চেয়ে নিলেও, যথেষ্ট বিরক্ত হন বাড়ির অন্যান্যরা। আর সোশ্যাল মিডিয়াতেও রাজবীরের এই কাজ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রাজবীরের লেখা মুছে দেওয়া নিয়ে কী বললেন সায়ক? আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে নিয়ে সায়ক লিখেছেন, 'এত মানুষের স্মৃতি এক নিমেষে মুছে দেওয়া যায়। এই ভালোবাসা যেন বিয়ে অবধি যায়... ওদের বিয়ে খেতে যাব বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি।' অন্যদিকে ঘর থেকে বেরিয়ে আসার সময়ে নন্দিনী বলেছিলেন, তিনি ঘরের বাইরে রাজবীরের জন্য অপেক্ষা করবেন। রাজবীরও দাদার দরবারে বলেছিলেন, তিনি তাঁর ও নন্দিনীর সম্পর্ককে আবার সুযোগ দিতে চান। সায়কের ইচ্ছাপূরণ হবে কি না.. সেই উত্তর দেবে সময়। আরও পড়ুন: Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
