Govinda-Sunita: '৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
কলকাতা: তাঁদের সম্পর্ক, বৈবাহিক জীবন নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন যে একেবারে ভিত্তিহীন, এমনটাও নয়। বলিউড তারকা গোবিন্দের (Govinda) বিরুদ্ধে আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। তবে পরবর্তীকালে সেই মামলা তুলে নেন তিনি এবং বারে বারেই সংবাদমাধ্যমের

কলকাতা: তাঁদের সম্পর্ক, বৈবাহিক জীবন নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন যে একেবারে ভিত্তিহীন, এমনটাও নয়। বলিউড তারকা গোবিন্দের (Govinda) বিরুদ্ধে আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। তবে পরবর্তীকালে সেই মামলা তুলে নেন তিনি এবং বারে বারেই সংবাদমাধ্যমের সামনে বলেন, তাঁর ও গোবিন্দের সম্পর্ককে ভাঙা এত সহজ নয়। আর সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীতা ফের স্পষ্ট করে দিলেন যে, এটা একটা খারাপ সময়। কিন্তু তাই বলে এটা নয় যে, তাঁর আর গোবিন্দের সম্পর্ক ভেঙে যাবে। তাঁরা এই কঠিন সময়ের সঙ্গে লড়াই করে অবশ্যই ফিরে আসবেন। আবার আগের মতোই সম্পর্কের সমীকরণ হবে তাঁর। গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা সদ্য দেওয়া একটা সাক্ষাৎকারে সুনীতা আহুজা বলেন, 'আমরা সম্পর্কটাকে আবার সময় দেওয়ার চেষ্টা করব। আবার নতুন করে সমীকরণ মেরামত করে নেওয়ার চেষ্টা করব। কেন করব না বলতে পারেন? এটা একটা খারাপ সময় আমি মেনে নিচ্ছি, কিন্তু আমরা এই সময়টার সঙ্গে লড়াই করে নেব। আমাদের ৪০ বছরের বৈবাহিক সম্পর্ক, সেটা এত সহজে ভেঙে যাবে কেন? আমাদের মধ্যে সব ঠিক আছে, ও (গোবিন্দ) ওর ইচ্ছামতো কাজ করছেন। আমি কাজ করছি, কেরিয়ারের দিকে মন দিয়েছি। কিন্তু তার মানে এটা নয় যে, আমাদের বৈবাহিক সম্পর্ককে যে কেউ ভেঙে দেবে। আমাদের গোটা জীবনে কেউ আলাদা করতে পারবে না। একমাত্র ঈশ্বর ছাড়া আমাদের আর কেউ আলাদা করতে পারবেন না। যা যা আমাদের জন্য ঠিক, ঈশ্বর সেটাই করবেন আমাদের জন্য।' কোমলের সঙ্গে ঈশ্বর-দর্শনে গোবিন্দ এর আগে, গণেশ পুজোয় অভিনেত্রী কোমল রানিকে নিয়ে লালবাগচারাজা-তে দর্শনে গিয়েছিলেন গোবিন্দ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ছবি। কোমলকে আগলে ছিলেন গোবিন্দ আর কোমলের সিঁথিতে ছিল সিঁদুর। এরপরে সুনীতার আক্রমণে নাম না করে, একটি লম্বা ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন কোমল। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, সুনীতা আর গোবিন্দের সম্পর্ক যদি এতই অটুট হয়, তাহলে কেন বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনীতা? আপাতত অবশ্য সেই মামলা তুলে নিয়েছেন, গোবিন্দ-পত্নী। আরও পড়ুন: Rajveer-Nandini: বিগ বস থেকে ফিরে, পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন নন্দিনীর, সঙ্গে রাজবীরের ছবি!
